২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে শিশুর মৃত্যু

প্রাণঘাতী বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

স্বাস্থ্য উপমন্ত্রী অনুটিন চর্নভিরাকুলা শুক্রবার সাংবাদিকদের জানান, বালক শিশুটি এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

শিশুটি কিভাবে এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছিল সে ব্যাপারে স্বাস্থ্য উপমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি।

শিশুটি রাজধানী ব্যাংককের ১১০ কিলোমিটার দূরবর্তী ন্যাখন ন্যায়োক প্রদেশের অধিবাসী।

এশিয়ায় ২০০৩ সালে ভাইরাসটির প্রাদুর্ভাবের পর এ নিয়ে থাইল্যান্ডের ১৪ জন লোক বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে মারা গেল।

এশিয়ায় বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৭০ জন লোক মারা গেছে।