২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন জীবিত, জেহাদে নেতৃত্ব দিচ্ছেন: ভিডিও টেপে জাওয়াহিরি

সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়দার ডেপুটি আইমান আল-জাওয়াহরি বলেছেন, আল--কায়দা প্রধান ওসামা বিন লাদেন এখনও জীবিত রয়েছেন এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে পরিচালিত পবিত্র যুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিদ্রোহীদের দ্বারা নিয়মিতভাবে ব্যবহৃত একটি ওয়েব সাইটে বুধবার প্রকাশিত ভিডিও’তে জাওয়াহরি তার দেওয়া সাক্ষাৎকারে লাদানের বেঁচে থাকার কথা উল্লেখ করেন। আল--জাজিরা টেলিভিশন চ্যানেলেও ভিডিও টেপটি প্রদর্শিত হয়েছে।

ভিডিও’তে জাওয়াহিরি বলেন, আমি সকল মুসলিম ও মুজাহিদিনদের কাছে এ বার্তা পৌঁছাতে চাই, সৃষ্টিকর্তার সহায়তায় আল--কায়দা সংগঠনের বি¯তৃতি, পরিধি ও শক্তি বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আল--কায়দার প্রিন্স ওসামা বিন লাদেন এখনও জিহাদে নেতৃত্ব দিচ্ছেন। সৃষ্টিকর্তা তাকে রক্ষা করুন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আল--কায়দার হামলার চার বছর পূর্তিতে এ ভিডিওটি সম্প্রচার করা হয়েছে বলে ওই ভিডিওটিতে দাবি করা হয়।

গ্রেপ্তার এড়াতে ২০০১ সালের হামলার পর থেকে লাদেন ও জাওয়াহিরি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় আত্মগোপন করে রয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মুসলিম দেশগুলোর তেলক্ষেত্রগুলোতে হামলা চালাতে জাওয়াহিরি মুজাহিদীনদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাওয়াহিরি বলেন, আফগানিস্তান ও ইরাকে মার্কিন ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দেখেই বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা শরীকদের ধর্মযুদ্ধ ব্যর্থ হতে চলেছে।

তিনি বলেন, আমেরিকা ও তার শরীকরা কিছুই অর্জন করতে পারেনি। মার্কিন বাহিনী যুদ্ধের ময়দানে প্রতিনিয়ত আঘাতের সম্মুখীন হচ্ছে।

জাওয়াহিরি জানুয়ারিতে অনুষ্ঠেয় ইরাকের নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নির্বাচনে মাত্র অর্ধেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির হয়েছিল। জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা ইরাকের বর্তমান সরকারকে তিনি দুর্বল সরকার বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ইরাক থেকে চলে না যাওয়ার জন্য ইরাকি সরকার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের করুনা প্রার্থনা করছে। কেননা, তারা এটা ভাল করেই জানে, যেদিন আমেরিকা ইরাক থেকে সরে যাবে, সেদিনই তারা শেষ হয়ে যাবে।