২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিড ক্যামেরন টোরি দলের নতুন নেতা নির্বাচিত

জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী ডেভিডি ডেভিসকে বেশ বড় ব্যবধানে হারিয়ে ব্রিটেনে টোরি দলের নেতা নির্বাচিত হয়েছেন ডেভিড ক্যামেরন (৩৯)।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মাত্র চার বছর ধরে কমন্সসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী ডেভিড ক্যামেরন জয়লাভের পরই রক্ষণশীল টোরি দলের আমূল পরিবর্তনের আভাস দিয়েছেন। পাশাপাশি ওয়েস্ট মিনস্টার ধরনের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানও ব্যক্ত করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ডেভিড ক্যামেরনের এ জয়কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ নির্বাচনে ক্যামেরনের বিজয় একটি স্পষ্ট ফলাফল।’

ডেভিড ক্যামেরন নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে টেলিভিশন বিতর্কসহ বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন।

পরবর্তীতে ডাকযোগে প্রেরিত ভোটে বিশাল ব্যবধানে (ক্যামেরন ১৩৪,৪৪৬ ভোট, ডেভিড ডেভিস ৬৪,৩৯৮ ভোট) তিনি ডেভিড ডেভিসকে পরাজিত করেন।

বুধবার দুপুর ১২টায় কমন্সসভায় টনি ব্লেয়ারের মুখোমুখি হওয়ার মাধ্যমে ডেভিড ক্যামেরনের অভিষেক হতে চলেছে।

এর পূর্বে জন মেজর, উইলিয়াম হেগ, ইয়ান ডানকান স্মিথ ও মাইকেল হাওয়ার্ডেরও এমন বিতর্কের মাধ্যমে অভিষেক হয়েছিল।

এদিকে পরপর তিনটি নির্বাচনে পরাজিত হলেও ব্রিটেনের জনগণ আবারও টোরি দলের দিকে ঝুঁকছে বলে দাবি করেছেন প্রতিশ্র“তিশীল তরুণ রাজনীতিবিদ ডেভিড ক্যামেরন।