২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১৯, প্রথম লিড

ইরানের রাজধানী তেহরানে একটি যাত্রীবাহী সি- ১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, সামরিক ওই বিমানটির যাত্রীদের বেশিরভাগই ছিলো সাংবাদিক। তারা একটি সামরিক মহড়ার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলো।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের উদ্দেশ্যে যাচ্ছিলো। কিন্তু কারিগরি সমস্যার কারণে জরুরি অবতরণ করতে বিমানটি আবারো  তেহরানের মেহরাব বিমানবন্দরের দিকে ফিরে যাচ্ছিলো। এ সময় তেহরানের আবাসিক এলাকার ১০ তলা একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। এতে বিমানটির ৯৪ জন যাত্রী এবং ক্রুর সকলেই নিহত হন। এছাড়া ভবনটির আরো ২৫ জন লোক নিহত ও ১৫ জন আহত হয়েছে।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে  পৌঁছে মৃতদেহ সরাচ্ছে। ভবনটির বিভিন্ন জায়গায় মরদেহ এবং বিমানটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। স্থানীয়দের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রক কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সামর্থ হন।

রেজা সিদ্দিকি নামে ওই ভবনটিতে বাস করা ২৫ বছর বয়সী এক ব্যক্তি জানান, হঠাৎ করেই বিমানটি ওই ভবনে আছড়ে পড়ে। তিনি ৯ ফুট দূরে ছিটকে পড়েন।

এর আগে ২০০৩ সালের ১৯ ফেব্র“য়ারি ইরানে একটি বিমান দুর্ঘটনায় ২৭৬ জন নিহত হয়েছিল।