শ্রীলংকায় ভূমিমাইন বিস্ফোরণে ৫ সরকারি সেনা নিহত
শ্রীলংকার উত্তরাঞ্চলে মঙ্গলবার এক ভূমিমাইন বিস্ফোরণে কমপক্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্য প্রাণ হারিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র এ খবর জানায়।
মুখপাত্র নলিন ভিথারাঙ্গি জানান, রাজধানী কলম্বো থেকে ৪০০ কিলোমিটার উত্তরের জাফনা এলাকায় টহলরত সেনা সদস্যদের কাছে একটি ভূমিমাইনের বিস্ফোরণ ঘটে।
উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপে গত সপ্তাহেও এক ভূমিমাইন বিস্ফোরণে ছয় সেনা নিহত হয়।
হামলার জন্য কলম্বো সরকার তামিল টাইগারদের দায়ী করেছে। বিদ্রোহীরা এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
মঙ্গলবারের হামলার জন্য কেউ এখন পর্যন্ত দায়িত্ব স্বীকার করেনি।
