২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে বিদ্রোহী হামলায় ৫ পুলিশ নিহত

পেরুতে সন্দেহভাজন মাদক পাচারকারীদের ছাড়িয়ে নেওয়ার উদ্দেশে বিদ্রোহীরা সোমবার হামলা চালালে পাঁচজন পুলিশ নিহত ও দুজন সরকারি কর্মকর্তা আহত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রাজধানী লিমার দক্ষিণ - পূর্বাঞ্চলের সানফ্রান্সিসকো শহরের জঙ্গলের কাছের একটি সেতু অতিক্রম করার সময় পুলিশের গাড়িটি বিদ্রোহীদের হামলার শিকার হয়।

পেরুর আয়াকিউচো অঞ্চলের প্রেসিডেন্ট ওমর কুয়েজাদা বলেছেন, হামলার পর দু’জন সন্দেহভাজন পালিয়ে যায়।

পেরু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোকেন উৎপন্নকারী দেশ। নতুনভাবে  সেখানে কোকা চারা লাগানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও সে দেশের পার্বত্যাঞ্চলে কোকা চাষ অব্যাহত রয়েছে।