২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি থেকে নটবরকে অপসারণ

কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি থেকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংকে অপসারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রোববার গভীর রাতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সভাপতিত্বে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভোলকার ইস্যুতে দুর্নীতির অভিযোগ নতুন করে চাঙ্গা হওয়ায় দপ্তরবিহীন মন্ত্রীত্ব থেকে নটবরের পদত্যাগ না করার সংক্রান্ত দুর্বল বিবৃতিকে সম্পূর্ন প্রত্যাখাণ করা হয়েছে।

এর মধ্যমে এটাও স্পষ্ট হয়ে গেল যে কংগ্রেস নিজেকে নটবরের কাছ থেকে দূরে রাখতে চাইছে। আর এ কারণ কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে পদত্যাগের জন্য নটবরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

নটবর সিং কমিটিতে ‘অসমর্থনযোগ্য’ উল্লেখ করে স্ট্যান্ডিং কমিটি একটি রেজুলেশনও পাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে এই সম্পর্কিত বিষয়ে আলোচনা ঘনিভুত হওয়ায় স্ট্যান্ডিং কমিটির সদস্য নটবর সিংয়ের অবস্থান দুর্বল হতে থাকে। শেষ পর্যন্ত সামাজিকতার খাতিরে স্ট্যান্ডিং কমিটি নটবর সিংকে স্ট্যান্ডিং কমিটির সদস্য থেকে অপসারণ করে।

এদিকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করার আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, নটবর পদত্যাগ করতে চাইলে সরকার তা বিবেচনা করবেন।

অপর দিকে এক বার্তায় নটবর তার পদত্যাগের সম্ভাবনার কথা বাতিল করে বলেন, কোন প্রকার আইন অমান্য করার দায়ে আমি অপরাধী নই। ফলে আমি মন্ত্রীত্ব ত্যাগ করতেও প্রস্তুত নই। আমি পদত্যাগ করলেও যে আমার বিপক্ষে অপপ্রচার চলবে, সে বিষয়ে আমি সম্পূর্ন সচেতন।

তিনি বলেন, আমার পদত্যাগের বিষয়টি নিয়ে বিরোধী দল কংগ্রেসের ভাবমূর্তি  নষ্ট করতে রাজনীতি করবে। কিন্তু আমি তা হতে দেব না।