২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপকে জেরুজালেম সফরের আমন্ত্রণ জানালেন ফিলিস্তিন নেতা

ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস পোপকে জেরুজালেম সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 10:28 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ভ্যাটিকানে অনুষ্ঠিত প্রথম বৈঠকে পোপ ফিলিস্তিন নেতার এ আমন্ত্রণ গ্রহণ করেন। তবে সফরের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে পরিগণিত।

ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের সাথে ইসরায়েলের পূর্বাংশ সংযুক্ত হবে বলে ফিলিস্তিন আশা করছে।

ইসরাইলি প্রেসিডেন্ট মোসে কাতসাভ গত মাসে পোপকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান।

প্রয়াত পোপ এবং দ্বিতীয় জন পল জেরুজালেমের আন্তর্জাতিকীকরণের জন্য সমর্থন জানিয়েছিলেন।