২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে আরও অর্থের প্রয়োজন : জাতিসংঘ

পাকিস্তানে ভূমিকম্প দুর্গতদের মাঝে শীতকালীন ত্রাণ বিতরণে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ আরও সাত কোটি ডলার প্রয়োজন। বিশ্ব খাদ্য সংস্থা একথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিশ্ব খাদ্য সংস্থা জানায়, পাকিস্তানের ভূমিকম্প ছিল বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

এ ভূমিকম্পে লাখ লাখ লোক গৃহহারা হয়ে পড়ে এবং তারা খাদ্য সহায়তার উপর নির্ভর করে বেঁচে আছে।

পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, আট সপ্তাহ আগে এ ভূমিকম্পে প্রায় ৭৩ হাজার লোক নিহত এবং সম সংখ্যক লোক গুরুতর আহত হয়।

বিশ্ব খাদ্য সংস্থা জানায়, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত দুর্গতদের সাহায্য করার জন্য তাদের কাছে প্রয়োজনীয় অর্থ রয়েছে।