২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে শুনানি অনুষ্ঠিত হবে

দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য মায়ানমার হুমকি স্বরূপ কি না সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুনানির জন্য জোর তৎপরতা চালাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বল্টন বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মত এ ধরনের শুনানি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র জানায়, নিরাপত্তা পরিষদের শুনানিতে জাতিসংঘের মহাসচিব কফি আনান বক্তব্য রাখবেন। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

এর আগে জুন মাসে এ বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাশিয়া, চীন এবং আলজেরিয়ার বিরোধিতার কারণে তা হয়নি। এদিকে নোবেল বিজয়ী গণতন্ত্রের মানসকন্যা অং সাং সুকি গত ১৫ বছরের মধ্যে ১০ বছর যাবৎ সামরিক জান্তার হাতে গৃহবন্দি রয়েছেন।