২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনিয়ার পদত্যাগ দাবিতে বিরোধী দল

ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে ক্রোয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অনিল মেথরানীর দেয়া চাঞ্চল্যকর বিবৃতির পর লোকসভায় বিরোধী দল শুক্রবার জাতীয় উপদেষ্টা পরিষদের (এনএসি) চেয়ারপার্সনের পদ থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির পদত্যাগ দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

অন্যদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে বলেছেন, দোষি কাউকেই রেহাই দেওয়া হবে না। কিন্তু সোনিয়া গান্ধির পদত্যাগের দাবির মাধ্যমে বিরোধী দল এই প্রক্রিয়াকে ব্যাহত করছে।

বিরোধী দলীয় নেতা এল কে আদভানি বলেছেন, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে নটবর সিংকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি দিয়েছেন। এনএসি’র চেয়ারপার্সন যেহেতু সরকারি পদ, তাই এই সূত্র ধরে সোনিয়া গান্ধিরও পদত্যাগ করা উচিত।

আদভানি বলেন, কংগ্রেস ও নটবর সিংয়ের ওই কর্মসূচির ব্যাপারে কোনও ধারণা ছিল না, এই দাবি করায় ২০০১ সালে নটবর সিংয়ের নেতৃত্বে ইরাকগামী প্রতিনিধি দলের এক সদস্যকে বাজেভাবে প্রত্যাহার করা হয়েছে।    

বিরোধী দলের সদস্যরা হাউজে সোনিয়া বিরোধী স্লোগান দেওয়ার কিছুক্ষণ পরেই ট্রেজারি বেঞ্চের সদস্যরা  আদভানি ও এনডিএ আহ্বায়ক জর্জ ফার্নান্দেজ বিরোধী স্লোগান দিতে থাকে।

চিৎকার চেচাঁমেচির মধ্যে স্পিকার সোমনাথ চ্যাটার্জি বিকাল সাড়ে তিনটা পর্যন্ত হাউজ মুলতবি ঘোষণা করেন।