২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে এক অস্ট্রেলীয়র মৃত্যুদন্ড কার্যকর

মাদকদ্রব্য বহন করার অপরাধে আদালতের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত অস্ট্রেলিয়ার এক নাগরিকের মৃত্যুদন্ড সিঙ্গাপুর শুক্রবার কার্যকর করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ভিয়েতনামের বংশোদ্ভূত অস্ট্রেলীয় এনগুয়েন তুং ভ্যানকে (২৫) সিঙ্গাপুরের চাঙ্গি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

ভ্যানের মৃত্যুদন্ড মওকুফের ব্যাপারে অস্ট্রেলীয় সরকার সিঙ্গাপুরকে অনুরোধ জানালেও সিঙ্গাপুর সরকার তাতে সাড়া দেয়নি।

তিন বছর আগে কম্বোডিয়া থেকে বিমানে অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর বিমান বন্দরে ভ্যান চারশ’ গ্রাম হেরোইনসহ ধরা পড়ে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন, এই মৃত্যুদন্ডের ঘটনা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জনসাধারনের মধ্যে একধরনের দূরত্ব সৃষ্টি করবে।

ভ্যানের মৃত্যুদন্ডের প্রতিবাদে চাঙ্গি কারাগারের বাইরে মৃত্যুদন্ডবিরোধীরা বৃহস্পতিবার সারারাত বিক্ষোভ প্রদর্শন করে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সিঙ্গাপুর হাই কমিশন ভবনের সামনেও বেশ কিছু লোক মৃত্যুদন্ডের প্রতিবাদ জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ এ মৃত্যুদন্ডের ঘটনার নিন্দা জানিয়েছে।