২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সংক্রান্ত প্রচারণায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

মার্কিন সামরিক বাহিনী ইরাকের সংবাদ মাধ্যমে নিজেদের পক্ষের সংবাদগুলো প্রচার করছে বলে যে অভিযোগ উঠেছে, হোয়াইট হাউজ সে অভিযোগ সম্পর্কিত প্রতিবেদনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

দ্য লসএঞ্জেলেস টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইরাকি বাহিনীর প্রশংসা করে প্রতিবেদন ছাপানোর জন্য পেন্টাগন গোপনে ইরাকি সংবাদপত্র মালিকদের অর্থ দিচ্ছে।

এ ব্যাপারে হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাকলিলান বৃহস্পতিবার বলেন, এ সব প্রতিবেদনের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমাদেরকে ঘটনার সত্যতা জানা প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ব জুড়ে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমে প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। আমরা সে ধারা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করেছি।

মুখপাত্র ম্যাকলিলান আরও বলেন, পেন্টাগনের কাছ থেকে আমরা এ সম্পকির্ত আরও তথ্য চেয়েছি।

দ্য লসএঞ্জেলেস টাইমসে অভিযোগ করে বলা হয়, ইরাকের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন লিখে মার্কিন সেনারা। আর সেগুলো আরবিতে অনুবাদ করে ইরাকের সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করেন একজন প্রতিরক্ষা ঠিকাদার।