২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে রেল দুর্ঘটনায় ৬০ জনের প্রাণহানির আশংকা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে একটি ট্রেন সেঁতু অতিক্রম করার সময় ছাদে থাকা যাত্রীরা সেঁতুর ভারসাম্য রক্ষাকারী পিলারের সাথে আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ৬০ জন নিহত হয়েছে বলে দেশটির সরকার আশংকা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 01:08 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় ৬০ জনের মত যাত্রী নিহত হতে পারে। ট্রেনটি দক্ষিণ--পূর্বাঞ্চলীয় লিউবামবাশি থেকে কেন্দ্রীয় মানিইমা প্রদেশের কিন্ডুতে যাচ্ছিল।

মানিইমা প্রদেশের গভর্নর কোলোসো সুমালি জানান, ট্রেনটি যখন সেঁতুটি অতিক্রম করছিল, তখন সেঁতুর ভারসাম্য রক্ষাকারীর পিলারের সাথে ট্রেনের ছাদে থাকা মালপত্র ও যাত্রীদের সংঘর্ষ হয়। এর ফলে যাত্রীরা নিচে পড়ে যায়।                 

সোমবার স্থানীয় সময় ০৯০০টায় (গ্রীনিচ মান সময় ০৮০০টা) দুর্ঘটনাটি ঘটলেও মঙ্গলবার তা জানা গেছে। 

জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ অবশ্য দুইজনের নিহত ও পাঁচজনের মারাত্মকভাবে আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। 

বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।