২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পশ্চিমা অপহৃতদের ভিডিও চিত্র প্রচার

আরবভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-জাজিরা ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহৃত চার বিদেশী নাগরিকের একটি ভিডিও চিত্র সম্প্রচার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 11:35 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

দ্য সোর্ড অব ট্রুথ ব্রিগেড নামে একটি একটি জঙ্গি সংগঠন আল--জাজিরায় প্রচারিত ভিডিওটি ধারণ করেছে বলে জানা গেছে। এর আগে এ সংগঠনের নাম শোনা যায়নি।

বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে শনিবার একজন ব্রিটিশ, দুই কানাডিয়ান ও এক মার্কিন নাগরিককে অপহরণ করা হয়।

ভিডিও চিত্রে দাবি করা হয়, ক্রিশ্চিয়ান শান্তি কর্মী হিসেবে পরিচিত হলেও অপহৃতরা আসলে গুপ্তচর। ভিডিও চিত্রটিতে ৭৪ বছর বয়স্ক ব্রিটিশ নাগরিক নরম্যান কিম্বারের পাসপোর্ট দেখানো হয়।

ভিডিও চিত্রটিতে মুক্তিপণ সংক্রান্ত কোন দাবি জানানো হয়নি কিংবা তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।

ভিডিও চিত্রটিতে নরম্যান কিম্বারকে অপর তিন অপহৃতের সাথে মেঝেতে বসে থাকতে দেখা গেছে।

২৭ নভেম্বর এটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

অপহৃতরা সবাই মার্কিনভিত্তিক ক্রিশ্চিয়ান পিসমেকার টিমসের সদস্য বলে সংগঠনটি মঙ্গলবার নিশ্চিত করেছে।