সাগরের তলদেশে শক্তিশালী ভূমিকম্পে কম্পিত তাইওয়ান
তাইওয়ানের উত্তরাঞ্চলে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপ রাষ্ট্রটির সিসমোলজি সেন্টার এ তথ্য জানিয়েছে।
রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এ ভূমিকম্পে তাইওয়ানের উত্তরাঞ্চল কেঁপে ওঠে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।
বুধবার স্থানীয় সময় ০৬৪১টায় (গ্রিনিচ মান সময় মঙ্গলবার ২২৪১টা) ভূমিকম্পটি অনুভূত হয়। উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর সোয়াউয়ের ২৭ দশমিক আট কিলোমিটার জুড়ে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।
সমুদ্রপৃষ্ঠের প্রায় ৬৪ কিলোমিটার নিচ থেকে ভূমিকম্পটি সৃষ্টি হয়েছে।
দুটি টেকটোনিক প্ল্যাটের সংযোগস্থলে তাইওয়ানের অবস্থান হওয়ার কারণে দেশটিতে ভূমিকম্প একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার।
১৯৯৯ সালে সাত দশমিক ছয় মাত্রার একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে ২,৪০০ লোক নিহত হয়।
