২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের বর্ষ সেরা ফুটবলার রোনালদিনহো

বার্সিলোনা ও ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো ২০০৫ সালের ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 12:47 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

২৫ বছর বয়স্ক রোনালদিনহো এর আগে ২০০৪ সালের ফিফা বর্ষ সেরা খেলোয়াড় ও প্রথমবারের মত চালু হওয়া ফিফপ্রো পুরস্কার জিতে নেন।

চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দ্বিতীয় ও লিভারপুলের স্টিভেন জেরার্ড তৃতীয় স্থান, আর্সেনালের স্ট্রাইকার থিয়েরি অঁরি চতুর্থ এবং ইউক্রেনের ফরোয়ার্ড আন্দ্রি শেভচেঙ্কো পঞ্চম স্থান অধিকার করেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার রাতের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণকালে রোনালদিনহো বলেন, পৃথিবীর সেরা খেলোয়াড়দের করতালি পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মত একটি ঘটনা।

রোনালদিনহোর কৃতিত্বে বার্সিলোনা ১৯৯৯ সালের পর গত বছর প্রথম প্রিমেরা লিগা টাইটেল জয়লাভ করে। ওই লিগে তিনি মাত্র নয়টি গোল করলেও অনেকগুলো গোলের পেছনে তার কৃতিত্ব রয়েছে।

ইউরোপীয় ফুটবল বিষয়ক সাংবাদিকরা ভোট দিয়ে দ্য ব্যালোন ডি’অর পুরস্কারের জন্য খেলোয়াড় মনোনীত করে।