২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণের অভিযোগ স্বীকার করে মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ

বিবাদী পক্ষের ঠিকাদারের কাছ থেকে প্রায় আড়াই  মিলিয়ন ডলার গ্রহণের কথা স্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 12:33 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

কংগ্রেস সদস্য র‌্যান্ডি ডিউক কানিংহাম (৬৩) ষড়যন্ত্র ও কর ফাঁকি দেয়ার অভিযোগ স্বীকার করার পর কান্না ভেজা চোখে কানিংহাম সাংবাদিকদের বলেন, সত্য হচ্ছে এই আমি আইন ভঙ্গ করেছি, আমার আচরণ গোপন করেছি এবং আমার কার্যালয়কে অপদস্ত করেছি।

ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান সদস্য কানিংহামকে এখন দশ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

সান দিয়াগো ফেডারেল কোর্টে পদত্যাগ করার পর কানিংহাম বলেন, আমি হাউজ অব রিপ্রেজেন্টেটিভ থেকে পদত্যাগ করছি কারণ আমি নির্বাচকমন্ডলীর আস্থার সাথে আপোস করেছি।

নয়বারের কংগ্রেস সদস্য কানিংহাম চেক, উপহারসহ বিভিন্নভাবে অজ্ঞাত উৎস থেকে সেবা নিয়েছেন বলে সরকারি কৌসুলিরা উল্লেখ করেছেন।

কানিংহামের পদত্যাগের কারণে রিপাবলিকান পার্টির ভাবমূর্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে বলে জানা গেছে।