২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে একজন ব্রিটিশ সাহায্যকর্মীসহ ৪ বিদেশী অপহৃত

ইরাকে একজন ব্রিটিশ ত্রাণ কর্মীসহ চার বিদেশী নাগরিক অপহৃত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 12:29 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

জানা গেছে, ত্রাণ কর্মী অধ্যাপক নরম্যান কিম্বারকে রাজধানী বাগদাদ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বাকি অপহৃতদের দুইজন কানাডীয় এবং চতুর্থ জন মার্কিন নাগরিক।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অপহরণ ঘটনার সত্যতা খতিয়ে দেখছে।

অধ্যাপক কিম্বার বেশ কয়েকটি সাহায্য সংস্থার সাথে জড়িত।

কানাডার একজন সরকারি কর্মকর্তা তাদের দুজন নাগরিকের অপহৃত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি তাদের পরিচয় জানাতে রাজি হননি। চতুর্থ ব্যক্তিটিকে মার্কিন নাগরিক বলা হলেও তা নিশ্চিত করা যায়নি।

কিভাবে তাদের অপহরণ করা হয়েছে এবং অপহরণের পিছনে কারা জড়িত সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।

তবে তাদের বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে শনিবার অপহরণ করা হয় বলে জানা গেছে।