২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাত্মা গান্ধী হত্যার শেষ পরিকল্পনাকারীর মৃত্যু

মহাত্মা গান্ধীকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বশেষ জন ও হিন্দু উগ্রাবাদীদের একজন সদস্য ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গোপাল গডসে (৮৬) মহাত্মা গান্ধীকে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে ১৬ বছর জেল খাটলেও গান্ধীর হত্যার জন্য সে কখনও কোন অনুতাপ করেনি।

গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারিতে দিল্লিতে হত্যা করা হয়।

এক ব্যক্তি গুলি করে তাকে হত্যা করে।

গান্ধীকে হত্যার অপরাধে নাথুরাম ও অপর একজনকে ফাঁসি দেওয়া হয়।

গান্ধীর অহিংস আন্দোলনের কারণেই ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়। গান্ধীকে কেন হত্যা করা হয়েছে- জীবদ্দশায় সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে গডসে জানান, দেশের স্বার্থেই গান্ধীকে হত্যা করা হয়েছে।

সে জানায়, গান্ধীকে মরতে হত, কারণ তিনি পাকিস্তান সৃষ্টির পিছনে সমর্থন প্রদানের মাধ্যমে হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।