নিলামে উঠছে সাদ্দামের সেনা পোষাক
একটি মার্কিন নিলাম প্রতিষ্ঠান ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মিলিটারি পোষাক অনলাইনে নিলাম করার ঘোষণা দিয়েছে।
তারা পোষাকটিকে একটি শিল্পকর্ম বলে অভিহিত করেছে। ম্যানিয়ন ইন্টারন্যাশনাল অকশন হাউজ (িি.িসধহরড়হং.পড়স) সাদ্দামের বিশেষ মর্যাদাসম্পন্ন জলপাই রং- এর পোষাকটি বিক্রির জন্য ৫,০০০ ডলার প্রাথমিক মূল্য ঘোষণা করেছে।
তবে পোষাকটির জন্য তারা আরও মূল্য পাবে বলে আশা করছে।
নিলাম প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বলেছে, মার্কিন বাহিনীর ৩য় ইনফেন্টরি ডিভিশন বাগদাদ বিমান বন্দর অভিযানের সময় পেষাকটি উদ্ধার করে।
মার্কিন বাহিনীর একজন কর্মকর্তা বলেন, যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনী কোনও দেশ থেকে কোনও শিল্পকর্ম দেশে আনতে পারবে না বলে মার্কিন সেনাবহিনীর নিয়মে রয়েছে।
ম্যানিয়ন জানিয়েছে, ১ ডিসেম্বর নিলামটি সম্পন্ন হবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কারো সাথে কোনো চুক্তি হয়নি।
