ফিলিস্তিনিদের জন্য মিসর-গাজা সীমান্ত উন্মুক্ত
মিসরের সাথে গাজার সীমান্ত ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে আসায় ফিলিস্তিনিদের সাথে মিসরের যোগাযোগ এখন উন্মুক্ত। শনিবার ফিলিস্তিনিদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এর ফলে ফিলিস্তিনিরা বর্হিবিশ্বের সাথে সব ধরণের যোগাযোগ করতে পারবে পাশাপাশি গাজার অর্থনীতি গতিশীল হবে।
ফিলিস্তিন ও মিসর সীমান্ত প্রথমবারের মতো খুলে দেওয়ায় ফিলিস্তিনিরা শুক্রবার উৎসবে মেতেছিল।
ইসরাইল নিয়ন্ত্রণ রেখার সকল দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি পর্যবেক্ষণ করবে।
অন্যদিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সীমান্ত আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার সময় বলেন, আমি আশা করব প্রত্যেক ফিলিস্তিনি এখন থেকে তাদের পাসপোর্ট তাদের সাথে রাখবে।
পাশাপাশি ইউরোপিয়ানের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ম্যাক ওট বলেন, ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ফসল হিসেবে এই অতিরিক্ত পদক্ষেপ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ যদিও সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রেণে রাখবে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের হাতে বেশির ভাগ কর্তৃত্ব থাকবে।
অপরদিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী টিভি ক্যামেরার মাধ্যমে সীমান্তের উপর নজরদারী রাখবে। কিন্তু তারা কোনরূপ খরবদারী করতে পারবে না। ডিসেম্বর থেকেই ফিলিস্তিনিরা গাজা ও পশ্চিম তীরে ভ্রমণ করতে পারবেন।
