২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা-মিসর সীমান্ত খুলে দেওয়ার প্রস্তুতি চলছে

গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার সীমান্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বহুদিন ধরে ইসরাইলিদের নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিং শুক্রবার খুলে দেওয়ার পর থেকে তা ফিলিস্তিনিদের হাতে চলে যাবে এবং ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের সহায়তায় ফিলিস্তিনিরা ভবিষ্যতে তা নিয়ন্ত্রণ করবে।

গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার সীমান্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলেও শনিবার থেকে সেখান দিয়ে লোক চলাচল শুরু হবে।

সীমান্ত খুলে দেওয়া ও ফিলিস্তিনিদের হাতে নিয়ন্ত্রণভার ছেড়ে দেওয়া হলেও সেখানে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর পরোক্ষ নিয়ন্ত্রণ থাকবে। কয়েক কিলোমিটার দূরের ইসরাইলি সামরিক ঘাঁটির টেলিভিশনের পর্দায় নিরাপত্তা কর্মকর্তারা সীমান্ত দিয়ে পারাপার হওয়া সকলের চলাচল পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।

আর গাজায় পণ্য সরবরাহের নিয়ন্ত্রণভার পুরোপুরি ইসরাইলিদের হাতেই থাকবে।