নেপালের রাজনৈতিক দল ও মাওবাদীদের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করতে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মাওবাদী বিদ্রোহীদের মধ্যে চুক্তি প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘের মহাসচিব কফি আনান তাকে স্বাগত জানিয়েছেন।
রাজা জ্ঞানেন্দ্রের সরাসরি শাসনের অবসান ঘটাতে নেপালের সাতটি রাজনৈতিক দল ও মাওবাদী বিদ্রোহীরা এক কর্মসূচি পরিচালনা চুক্তির মাধ্যমে ঐকমত্য প্রকাশ করেছে।
রাজনীতিবিদরা মাওবাদীদের বিদ্রোহী তৎপরতার অবসান ঘটাতে অক্ষমÑ এমন অভিযোগ তুলে ফেব্র“য়ারি মাসে রাজা জ্ঞানেন্দ্র নির্বাচিত সরকারকে বরখাস্ত করে শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন।
জাতিসংঘ মহাসচিব কফি আনানের একজন মুখপাত্র জানান, মহাসচিব চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং চুক্তির বিস্তারিত বিষয়াদি সতর্কতার সাথে খতিয়ে দেখছেন। নেপালের শান্তি প্রক্রিয়াকে কফি আনান সহায়তা করার প্রস্তাব দিয়েছেন বলে ওই মুখপাত্র জানান।
পূর্বঘোষিত তিন মাসের অস্ত্রবিরতির মেয়াদ বাড়াতে কফি আনান মাওবাদীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহের মধ্যেই অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
নেপালে গত দশ বছরের গৃহযুদ্ধে কমপক্ষে ১২ হাজার লোক নিহত হয়েছে।
