২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক জিহাদের শীর্ষ নেতাকে আটক করেছে ইসরায়েল

ইসরাইয়েলি সেনাবাহিনী  জেনিন শহর থেকে বৃহস্পতিবার ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ইসলামিক জিহাদের একজন শীর্ষ কমান্ডার আইয়াদ আবু রবের জেনিনের বাড়িতে বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালায়। রাতভর গুলিবিনিময়ের পর মধ্যরাতে আবু রব তার ধ্বংসপ্রায় বাড়ি থেকে বের হয়ে আসে এবং সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

গ্রেপ্তারের পর সেনারা তাকে ও তার অপর একজন সহকর্মীকে ধরে নিয়ে গেছে বলে তারা জানান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, টহলরত একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ করে পাথর ছুঁড়ে মারায় সেনা সদস্যরা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।