২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যু নিয়ে আইএইএ’র বৈঠক

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড সদস্যরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণের ব্যাপারে ভোটগ্রহণ নয় বরং আলোচনাই প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

বিষয়টি নিরাপত্তা পরিষদে প্রেরণের চেয়ে এখন তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মধ্যেই সীমাবদ্ধ রাখতে বোর্ড সদস্যরা ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যাতে ভোট অনুষ্ঠান না হয় সেজন্য রাশিয়া ও চীন একযোগে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।