২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট বুশকে হত্যা চক্রান্তের অভিযোগে অভিযুক্ত এক মার্কিন নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র ও আল--কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 09:19 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিমান ছিনতাইয়ের ষড়যন্ত্রসহ আহমেদ ওমর আবু আলীর (২৪) বিরুদ্ধে নয়টি অভিযোগ রয়েছে। মার্কিন জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেছেন। আদালতের রায়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হলে আবু আলীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

আরব--আমেরিকান ছাত্র আবু আলীকে ২০০৩ সালে সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে আল--কায়দার সদস্য বলে স্বীকার করে।

আলীর পক্ষের আইনজীবীদের দলটি বলেছে, তাকে নির্যাতন করার মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। তবে বিচারক স্বীকারোক্তি বাতিল করার আহ্বান নাকচ করে দেন।

২০০৩ সালে গ্রেপ্তার হলেও ২০০৫ সালের ফেব্র“য়ারিতে আবু আলীকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আনার পরপরই তার বিরুদ্ধে নয়টি অভিযোগ উত্থাপিত হয়।

সরকারি কৌসুলিরা বলেছেন, ৯/১১-এর মত হামলা চালানোর জন্য সে আল--কায়েদার একটি শাখা খুলতে চেয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, আবু আলী মার্কিন প্রেসিডেন্ট বুশকে গুলি করতে অথবা রাস্তায় তাকে লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল।

আবু আলী হাস্টনে জন্মগ্রহণ করে এবং ভার্জিনিয়ার ফলস চার্চে পালিত হয়।

কৌসুলিরা বলেছেন, ২০০১ সালে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সাথে আল--কায়েদার যোগাযোগ হয়।

আসামী পক্ষের আইনজীবী খুররম ওয়াহিদ ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ফেডারেল আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, জুরি বোর্ড তাদের অভিমত জানালেও লড়াই এখনও শেষ হয়ে যায়নি।