২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ হাজার কর্মী ছাঁটাই করবে জেনারেল মটরস

কোম্পানিকে ঢেলে সাজানোর উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মটরস উত্তর আমেরিকা থেকে ত্রিশ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 10:43 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিক্রি হ্রাস, শেয়ার বাজারের ধস ও শ্রম মূল্য বৃদ্ধির কারণে জেনারেল মটরস প্রচুর লোকসানের মুখোমুখি হয়। এ প্রেক্ষিতে কোম্পানিটি তার নয়টি শাখা ও পাওয়ার ট্রেন ইঞ্জিন তৈরির সুবিধাদি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির এ সিদ্ধান্ত কার্যকর হলে ২০০৬ সালের মধ্যে তাদের খরচ বছরে সাত বিলিয়ন ডলার হ্রাস পাবে।

এ সম্পর্কে জেনারেল মটরস- এর প্রধান কার্যনির্বাহী রিক ওয়াগোনার বলেন, জেনারেল মটরস- এর সকলের জন্যই সময়টি বড় কঠিন। তবে আমি নিশ্চিত, আমরা যদি একত্রে কাজ করতে পারি, তাহলে এই কঠিন সময় আমরা মোকাবেলা করতে পারব।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে সোমবার বিকেলে জেনারেল মটরস- এর শেয়ারের দাম ৪৭ সেন্ট কমে ২৩ দশমিক ৫৮ মার্কিন ডলারের দাঁড়িয়েছে।