২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিল আনতে যাচ্ছে ভারত সরকার

ভারতের মনমোহন সিং সরকার লোক সভার শীতকালীন অধিবেশনে বিতর্কিত সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিল আনতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 01:24 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিলটি পাস হলে সাম্পদ্রায়িক সন্ত্রাস নিয়ন্ত্রণে কেন্দ্র অনেক বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রয়োজন মতো কোন একটি স্থানে বা জেলায় জরুরী অবস্থা ঘোষণা করার জন্যে কোন প্রদেশকে অনুরোধ জানাতে পারবে কেন্দ্র সরকার। কোন প্রদেশ রাজি না হলেও কেন্দ্র সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মী পাঠাতে পারবে। এছাড়া বিলটি পাস হলে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের অধিকারও পাবেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল বলেছেন, এটি একটি স্পর্শকাতর বিষয়। আমরা সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অনুরাধ করেছি। তবে সরকার সাম্প্রদায়িক সন্ত্রাস বিলটি পাসের চেষ্টা করলেও বিরোধী দল বা বিভিন্ন প্রদেশগুলো খুব সহজেই এটি মেনে নেবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে।