বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৬
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনের বাইরে শুক্রবার দু’টি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।
জাদিরিয়া অঞ্চলে ওই দু’টি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
বিস্ফোরণে কয়েকটি আবাসিক ভবন ভেঙ্গে পড়ে বলে জানা গেছে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের বের করে আনতে লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
