এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেতৃবৃন্দ এখন দক্ষিণ কোরিয়ায়
এশীয় প্রশান্ত অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সংস্থার দুইদিনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ২১ দেশের সরকারপ্রধানরা দক্ষিণ কোরিয়ার বুশানে উপস্থিত হয়েছেন।
সম্মেলনে বাণিজ্য, নিরাপত্তা ও বার্ড ফ্লু’র বিস্তার বিষয়ক আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং জাপান ও চীনের মধ্যকার সর্বসাম্প্রতিকি তিক্ত সম্পর্ক সম্মেলনের উপর ছায়া ফেলতে পারে বলে জানা গেছে।
বাণিজ্য শুল্কে প্রস্তাবিত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বহু কৃষকসহ এক লাখেরও বেশি প্রতিবাদকারী দক্ষিণ কোরিয়া জুড়ে এপেক বিরোধী বিক্ষোভ প্রদর্শণ করতে প্রস্তুত।
চালের বাজারের প্রস্তাবিত পরিবর্তিত নীতির প্রতিবাদে বৃহস্পতিবার একজন প্রতিবাদকারী বিষপানে আত্মহত্যা করেছেন।
শীর্ষ সম্মেলনের আগে এপেক পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীরা এক যুক্ত বিবৃতিতে ভর্তুকি কমানোর ক্ষেত্রে আরও বেশি ছাড় দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
