২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে এশীয় নেতাদের প্রতি বুশের আহ্বান

গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এশীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দক্ষিণ কোরিয়ায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট বুশ বলেন, মৌলিক স্বাধীনতার অভাবে ভুগতে থাকা চীন, উত্তর কোরিয়া ও বার্মার (মায়ানমার) পরিস্থিতি এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে এমন আশঙ্কা রয়েছে।

প্রেসিডেন্ট বুশ বলেন, অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি চীনের রাজনৈতিক সংস্কারের সামঞ্জস্য বিধান ও জনগণের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা উচিত।

উত্তর কোরিয়ার কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বুশ গোপন বন্দিশিবিরের কথা উল্লেখ করেন। পারমাণবিক অস্ত্র কর্মসূচি সচল রাখার মাধ্যমে এ অঞ্চল অস্থিতিশীল করার জন্য তিনি পিয়ংইয়ংকে দায়ী করেন।

তিনি বলেন, উত্তর কোরিয়া ও বার্মা স্বাধীনতার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটিই নেয়নি।

তাইওয়ানের প্রশংসা করে বুশ বলেন, সকল ক্ষেত্রে গণতন্ত্র অবলম্বন করে তাইওয়ান তার নাগরিকদের উন্নয়ন এনে দিয়েছে এবং একটি মুক্ত ও গণতান্ত্রিক চৈনিক সমাজ গড়ে তুলেছে।