২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে সন্ত্রাসী সন্দেহে ৩ জন আটক

ইতালিতে সন্ত্রাসী হামলা পরিকল্পনাকারী সন্দেহে আলজেরিয়ার তিন নাগরিককে আটক করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

পুলিশ জানায়, ইতালির নেপলস্ এবং ব্রেসিয়া থেকে এ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতরা আলজেরিয়ার সালাফিস্ট আন্দোলনের সাথে জড়িত এবং আল কায়েদার সাথে তাদের যোগাযোগ রয়েছে।

ইতোপূর্বে চলতি বছরের জুন মাসে ইতালি সরকার ইসলামি উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সালাফিস্ট আন্দোলনের সাথে জড়িত একজন ইমাম এবং পাঁচজনকে আটক করে।

নেপলস পুলিশের উদ্ধৃতি দিয়ে ইতালির সংবাদ সংস্থা আনসা জানায়, আটককৃত আলজেরিয়ার নাগরিকদের নাম হচ্ছে ইয়ামিনে বহরাম, খালেদ সেরাই এবং লারবি।

আলজেরিয়ার প্রধান সশস্ত্র ইসলামি সংগঠন হচ্ছে সালাফিস্ট গ্রুপ। এ সংগঠন আলজেরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করে এখানে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।