জন সমুক্ষে ধূমপানকারী ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চালু করবে মালয়েশিয়া
মালয়েশিয়ায় জনসমক্ষে ধূমপানের অপরাধে ধৃত ছাত্রদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে দেশটির মহিলা, পরিবার ও সমাজ উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী জানিয়েছেন।
প্রতিমন্ত্রী দাতুক জি পালানিভেল বলেন, তরুণ ধূমপায়ীদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, বর্তমানে নিয়মানুযায়ী স্কুল ক্যাম্পাসে ধূমপানের অপরাধে কেবল ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। স্কুল ক্যাম্পাসের বাইরে যারা ধূমপান করে, সেইসব ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তা-ভাবনা চলছে।
