সাধারণ নাগরিকের গলায় মালা পরালেন জাপানের রাজকন্যা
জাপানের রাজকন্যা সায়াকো টোকিওতে মঙ্গলবার সাধারণ নাগরিক ইয়োশিকি কিউরোদার গলায় মালা পরিয়েছেন।
প্রিন্সেস সায়াকো (৩৬) ও কিউরোদার (৪০) বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার শুভাকাঙ্খী রাজকীয় প্রাসাদ ও সিটি হোটেলের রাস্তায় সমবেত হয়েছিলেন।
বিয়ের পর একটি কালো লিমুজিন গাড়িতে চড়ে পশ্চিমা পোশাক পরিহিত প্রিন্সেস ও কিউরোদা বিয়ের অনুষ্ঠানস্থল টোকিও’র ইম্পেরিয়াল হোটেল ত্যাগ করেন।
১৯৪৭ সালে আইন অনুযায়ী, রাজ পরিবারের নারী সদস্যরা বিয়ে করার সাথে সাথে তারা সাধারণ নাগরিকে পরিণত হন।
গত ৪৫ বছরের মধ্যে জাপানের প্রথম রাজ উপাধি পরিত্যাগকারী প্রিন্সেস সায়াকো সম্রাট আকিহিতোর একমাত্র কন্যা।
বর কিউরোদা টোকিও নগর কর্তৃপক্ষের অধীনে কাজ করেন।
