কাবুলে ২টি আত্মঘাতী বোমা বিস্ফোরণে জার্মান সেনাসহ নিহত ৩
আফগান রাজধানী কাবুলে সোমবার দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে একজন জার্মান সেনাসহ তিনজন নিহত হয়েছে।
প্রথম বিস্ফোরণে ন্যাটো পরিচালিত শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত এক জার্মান সেনা নিহত হয়।
এর ঠিক এক ঘন্টা পর গ্রিক সেনাদের লক্ষ্য করে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। ন্যাটো বলছে, সেনারা তৃতীয় হামলা ব্যর্থ করে দেয়।
এ বছরে আফগানিস্তানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
একজন আফগান বলেন, ক্ষমতাচ্যুত তালেবানরাই সোমবারের এ হামলার জন্য দায়ী। এর আগে সেপ্টেম্বরে কাবুলে হামলার দাযিত্ব স্বীকার করে তালেবানরাই। কাবুলের র্যাপিড রিঅ্যাকশন পুলিশ ফের্সের প্রধান জেনারেল মাহবুব আমিরি বলেন, দুটি হামলাই ছিল আত্মঘাতী।
পুলিশ বলছে, হামলাকারী একটি করলা গাড়ি চালিয়ে এসে হামলা চালায়। যে সড়কটিতে হামলা চালানো হয় সেখানে মার্কিন নিয়ন্ত্রিত বহুজাতিক বাহিনীর বেশ কিছু ঘাঁটি রয়েছে।
এদিকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রী জসকা ফিশার জার্মান সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তবে এ হামলাগুলোতে কতজন আহত হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
