২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অঙ্গরাজ্য আইওয়াতে টর্নেডোর ছোবল, নিহত ১

মার্কিন অঙ্গরাজ্য আইওয়ার কেন্দ্রস্থলে টর্নেডোর আঘাতে খামার ও বেশ কিছু ঘরবাড়ি ধংস হয়ে গেছে। টর্নেডোতে কমপক্ষে এক জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 12:32 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

টর্নেডোর কারণে গ্যাসের লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ডেস মোইন্সের ৫০ মাইল উত্তরপশ্চিমের স্ট্রাটফোর্ড শহরের ৭৪৬ জন অধিবাসীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার টর্নেডোতে কমপক্ষে একজন নিহত হয়েছে এবং দুইজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ট্রাটফোর্ডে ১২ বছর ধরে বসবাস করা বব স্মিথ জানান, শহরের অর্ধেক লণ্ডভণ্ড হয়ে গেছে।

টর্নোডো আঘাত হানার পর উদ্ধারকারী দল স্ট্রাটফোর্ডের অধিবাসী লুসিলি রুনিয়ানের (৮০) মৃতদেহ উদ্ধার করে।

উদ্ধারকারী দলের একজন স্কট বার্জম্যান জানান, ধ্বংসস্তুপের নিচ থেকে এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, শহরের কমপক্ষে দুই ডজন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

ডালাস কাউন্টি শেরিফ ব্রায়ান গিলবার্ট জানান, উডওয়ার্ডের ত্রিশ মাইল দক্ষিণের ২০ থেকে ৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ক্রেইগ কোগিল জানিয়েছেন, শনিবার বিকেলের দিকে শহরে কমপক্ষে তিনটি টর্নেডো আঘাত হানে।

পশ্চিম কেনটাকি ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইন্ডিয়ানায় গত সপ্তাহান্তের টর্নেডোর আঘাতে ২২জন নিহত হয়।