আইজাক রবিনের মৃত্যুবার্ষিকীতে ইসরাইল
ইসরাইলের রাজধানী তেল আবিবের যে স্থানে সাবেক প্রধানমন্ত্রী আইজাক রবিন নিহত হয়েছিলেন, হাজার হাজার ইহুদি সেখানে এক সমাবেশে মিলিত হয়ে প্রয়াত নেতাকে স্মরণ করে।
আইজাক রবিনের প্রতি শ্রদ্ধা জানাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ইসরাইলি উপ-প্রধানমন্ত্রী শিমন পেরেজ উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের সাথে অসলো চুক্তি স্বাক্ষরকারী রবিন ১৯৯৫ সালের ৪ নভেম্বর আইগাল আমির নামের এক উগ্রপন্থি ইহুদির গুলিতে নিহত হন।
রবিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইসরাইলে রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
অসলো শান্তি চুক্তি স্বাক্ষর করে শান্তিস্থাপন প্রচেষ্টার কারণে রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
