২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদের রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০

রাকের রাজধানী বাগদাদের একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। ইরাকের সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর সিটি সেন্টারে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (গ্রিনিচ মান সময় ০৬৩০টা) আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে।

বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বুধবার দু’টি পৃথক গাড়ি বোমা হামলার ঘটনার একদিন পর এ ঘটনা ঘটল। ওই হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও আরও ২৫জন আহত হয়।

এছাড়া বুধবার বাকুবায় অপর এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ নিহত ও নয় জন আহত হয়।