২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক মিলারের পদত্যাগ

সিআইএ’র তথ্য ফাঁস মামলায় জেল খাটা সাংবাদিক ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক জুডিথ মিলার পদত্যাগ করেছেন। পত্রিকাটি বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সিআইএ’র তদন্ত সংক্রান্ত খবর প্রকাশ করায় এবং সেই খবরের সূত্র প্রকাশ করতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক মিলারকে জেল খাটতে হয়েছে।

৫৭ বছর বয়স্ক জুডিথ মিলার ৮৫ দিন কারাগারে কাটান।

বিশ্ব সন্ত্রাসবাদের উপর প্রতিবেদনের কারণে ২০০২ সালে দ্য টাইমসের যে দলটি পুলিৎজার পুরস্কার পেয়েছিল, মিস মিলার সেই দলের সদস্য ছিলেন।

অবশ্য ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে মিলার দাবি করেছিলেন ব্যাপক অনুসন্ধানের পরও সে অস্ত্রের সন্ধান না পাওয়ায় তিনি কঠিন সমালোচনার মুখোমুখি হন।

পদত্যাগ সংক্রান্ত লেখা চিঠিতে মিলার জানান, সিআইএ’র তথ্য ফাঁস মামলায় সাক্ষ্য দেয়া নিয়ে সহকর্মীদের সাথে তার যে মনোমালিন্যের তার কারণেই তিনি নিউইয়র্ক টাইমস ত্যাগ করেন।

তিনি আরও জানান, গত কয়েক মাসে তিনি নিজেই সংবাদ হিসেবে আবির্ভূত হয়েছেন। আর এ কারণেই পদত্যাগ করেন।

চিঠিটি বৃহস্পতিবার নিউইয়র্ক টাইম পত্রিকায় প্রকাশিত হবে।