২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৬, আহত ২৫

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলে দু’টি পৃথক গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

রাজধানীর শিয়া অধ্যুষিত শাব জেলার একটি মসজিদ ও পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বাকুবা শহরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঁচ ইরাকি পুলিশ নিহত ও নয় জন আহত হয়েছে বলে ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে।

হামলাকারিরা বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তরের তাবিলা নামক স্থানে টহলরত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায়।

বুধবার অপর এক সহিংস ঘটনায় ইরাকে অবস্থিত সুদান দূতাবাসের এক কর্মচারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আততায়ীরা ওই কর্মচারীকে বাগদাদের পশ্চিমাঞ্চলে গুলি করে হত্যা করে।