মিসরে পার্লামেন্ট নির্বাচন শুরু
মিসরে তিন দফার পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফা বুধবার শুরু হয়েছে। নির্বাচনে প্রাায় পাঁচ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রেসিডেন্ট হোসনি মুবারকের ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি আরও একটি বড় বিজয় পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য দেশ জুড়ে যে সংস্কার প্রক্রিয়া চলছে, তার জন্য পার্লামেন্ট নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।
পার্লামেন্ট নির্বাচন ক্ষমতাসীন পার্টির আধিপত্যের জন্য কোন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে-এমনটি খুব কমল লোকই বিশ্বাস করেন।
অবশ্য এ নির্বাচন মিসরের বিরোধী দল বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি দেশটির রাজনৈতিক ব্যবস্থার যে সংস্কার প্রক্রিয়া চলছে, তার জন্য এটি একধরনের পরীক্ষা।
নির্বাচনের প্রচারাভিযানকালে দুর্নীতি, অনিয়ম ও নির্যাতনের খবর পাওয়া গেলেও তার তীব্রতা পূর্ববর্তী নির্বাচনগুলোর চেয়ে অনেক কম।
নির্বাচন প্রক্রিয়া এখন পর্যন্ত অনেক স্বচ্ছ রয়েছে। মিসরে এই প্রথমবারের মত কোন নিরপেক্ষ পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে।
