২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ভিয়েতনামে একজনের মৃত্যু

বার্ড ফ্লু আক্রান্ত হয়ে ভিয়েতনামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 10:45 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

২০০৩ সালে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দেওয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এ নিয়ে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৪২ জনের প্রাণহানির ঘটনা ঘটলো।

মৃত ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করা হয়নি।

ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের সহকারি পরিচালক এনগুয়েন ভ্যান বিন জানান, মুরগির মাংস খাওয়ার কারণে হ্যানয়ের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, গত মাসে মুরগির মাংস খাওয়ার পর থেকেই তার শরীরে হালকা জ্বর দেখা দেয়। ২৬ অক্টোবর তাকে বাছ মাই হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ অক্টোবর তার মৃত্যু হয়।