২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সপ্তাহে গড়াল প্যারিসের দাঙ্গা

প্যারিসের দাঙ্গা দ্বিতীয় সপ্তাহের মত গাড়িয়েছে। বৃহস্পতিবার রাতেও দাঙ্গাবাজরা প্যারিসের উপকন্ঠে বহু গাড়ি ভাংচুর করেছে এবং দোকান ও ওয়্যার হাউজে আগুন ধরিয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2005, 10:37 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বেশিরভাগ হামলাই হয়েছে অভিবাসী অধ্যুষিত সিন-সায়েন্ট-ডেনিস এলাকায়। ওই এলাকায় ১,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। আগের সপ্তাহে রাজধানীর আশে পাশের বেশ কয়েকটি শহরে দাঙ্গা ভয়াবহ রূপ নেয়। আফ্রিকান বংশোদ্ভূত দুই তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এই দাঙ্গার সূত্রপাত হয়। অভিযোগ ওঠে পুলিশ ওই দুই তরুণকে হত্যা করেছে।

প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভেলিপিন পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে সংঘর্ষে রোধে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার রাতে অলনি-সস-বঁস এলাকাসহ বেশ কয়েকটি শহরে দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করে। প্যারিসের মূল শহর ডিজন এলাকায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দাঙ্গাবাজরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় তারা বেশ কয়েকটি দোকান ও ওয়্যার হাউজে আগুন ধরিয়ে দেয়।

সস-বঁস এলাকায় বুনা ট্রেঅর (১৫) ও জায়েদ বোনা বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর দাঙ্গায় বাধে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের হত্যা করেছে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে এ ব্যাপারে একটি তদন্ত চলছে।

বুধবার রাতেও দাঙ্গাবাজরা পুলিশ ও অগ্নিনির্বাপক দলের ওপর গুলি বর্ষণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। গত এক সপ্তাহে এ পর্যন্ত প্রায় ১৭৭টি গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে।