২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু স্থাপনা পরিদর্শণে জাতিসংঘকে অনুমতি দিয়েছে ইরান

ইরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের পারচিন মিলিটারি কমপ্লেক্সে প্রবেশের অনুমতি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 11:42 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসেছে ইরান ওই স্থানটিতে পরমাণু অস্ত্র তৈরি করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন (আইএইএ) ওই স্থানটি পরিদর্শণ করতে চায়।

আইএইএ হুমকি দিয়ে জানিয়েছে, ইরান যদি তাদেরকে পূর্ণ সহযোগিতা না করে তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হতে পারে।

ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে চাপের মধ্যে রয়েছে। যদিও তারা বলছে, শন্তিপূর্ণ কাজে তারা এটি ব্যবহার করছে।

ভিয়েনাভিত্তিক এজেন্সির একজন মুখপাত্র বলেন, আমাদের অনুরোধের ভিত্তিতে পারচিন পরিদর্শণের অনুমতিতে আমরা খুশি।

আইএইএ-এর ঘনিষ্ঠ একজন কূটনীতিক বলেন, ওই কমপ্লেক্স থেকে পরিবেশগত স্যাম্পল আনা হবে।

তেহরান বলছে জ্বালানির কাজে তারা ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করছে এবং তা করছে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের লক্ষ্যে।