অভিবাসন নীতি পর্যালোচনা করবে কানাডা
কানাডা তাদের অভিবাসন নীতি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে সম্ভাবনাময়ী অভিবাসীর সংখ্যা অপ্রতুল হওয়ায় আগামী পাঁচ বছরের জন্য বার্ষিক তিন লাখ নতুন কর্মী নেয়ার পরিকল্পনা করছে।
এ বছর দেশটি দুই লাখ ৪৫ হাজার অভিবাসি নেবে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। আগামী বছর এ সংখ্যা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার থেকে দুই লাখ ৫৫ হাজার করা হবে বলে অভিবাসন মন্ত্রী জো ভোলপে জানিয়েছেন।
তিনি বলেন, কানাডার জনতাত্ত্বিক এবং শ্রমিক বাজারের চাহিদার কথা বিবেচনা করে অভিবাসি নেয়া হবে। তিনি জানান, শ্রমিকের চেয়ে কাজের সংখ্যা বেশি। এজন্য সাত লাখ সম্ভাবনাময়ী অভিবাসী প্রয়োজন।
অভিবাসনের নতুন নিয়মও চালু করা হবে বলে জানা গেছে। ভোলপে বলেন, বর্তমান নিয়মানুসারে কানাডার অভিবাসী প্রক্রিয়া শেষ করতে চার বছর সময় লেগে যায়। কিন্তু নতুন নিয়মের অধীনে শিক্ষা, ভাষাগত দক্ষতা, গ্রহণ ক্ষমতার ওপর প্রাধান্য দেয়ায় উচ্চ শিক্ষিতরাই বেশি আকৃষ্ট হবে। উচ্চ শিক্ষা থাকা সত্ত্বেও যারা দেশে চাকরি পাচ্ছেন না, তারা কানাডার অভিবাসন হতে আগ্রহী হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান অভিবাসন প্রক্রিয়া একেবারে পরিবর্তন করা না হলেও অস্থায়ী ভিসার মাধ্যমে বাণিজ্যিক খাতে শ্রমিক নেয়া হবে।
