২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ জুলাইয়ের হতাহতদের স্মরণে লন্ডনে প্রার্থনা সভা

লন্ডনের পাতাল রেল ও বাসে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের স্মরণে মঙ্গলবার জাতীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

জাতীয় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে ব্রিটেনের রানী, প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও আর্চবিশপ অব ক্যান্টারবারি উপস্থিত থাকবেন।

সেন্ট পলের ক্যাথেড্রালে বোমা হামলায় আহত ও নিহতদের স্বজন এবং জরুরি নিরাপত্তা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ২,৩০০ অতিথি উপস্থিত থাকবেন।

বোমা হামলায় ৫২ জন নিহত ও সাত শতাধিক লোক আহত হয়।

সেন্ট পলের ডিন রেভারেন্ড ড. জন মোসেসের নেতৃত্বে স্মরণ সভাটি গ্রিনিচ মিন টাইম ১৫০০টায় (বাংলাদেশ সময় ২১০০টায়) শুরু হবে।

কিংস ক্রস, অ্যাল্ডগেট, এজওয়ার রোড ও টাভিস্টক স্কয়ার-এ চারটি বোমা হামলার স্থলে চারটি মোমবাতি জ্বেলে রাখা হবে।

লন্ডন মেয়র কেন লিভিংস্টোন শোকবার্তা পাঠ করবেন এবং ড. রোয়ান উইলিয়ামস পবিত্র ভাষণ দেবেন।

পরবর্তীতে বোমা হামলায় নিহতদের স্বজনদের সাথে রানী সাক্ষাৎ করবেন।