ভারতের দাহোদে পটকা বিস্ফোরণে ৭ জন নিহত
ভারতের দাহোদ জেলার কশবা গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে পটকা তৈরির সময় বিস্ফোরণে সাত জন নিহত এবং আরও দু’জন আহত হয়েছে।
নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। পটকা বিস্ফোরণের সাথে সাথে ঘটনাস্থলে দু’জন নিহত হলেও অন্যরা নিশ্বাস বন্ধ হয়ে মারা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
