২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আবারও হামলা হতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের আশংকা

মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওপর সাম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পররাষ্ট্র দপ্তর এক বার্তায় জানিয়েছে, নয়া দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই ও কলকাতায় মার্কিন স্বার্থবিরোধী গাড়ি বোমা হামলা হতে পারে বলে জানানো হয়েছে।

মার্কিন সংবাদ ও পর্যবেক্ষণ সংস্থা স্ট্র্যাটফর জানায়, কাশ্মিরের জঙ্গি দলগুলো আল-কায়দার পথ অনুসরণ করে বোমা হামলা ঘটাতে পারে। জনাকীর্ণ মার্কেটে বোমা বিস্ফোরণ আল-কায়দার একটি কৌশল। ইরাকের আবু মুসাব আল জারকাবির জিহাদ নেটওয়ার্ক এ ধরনের হামলা চালিয়ে থাকে।

তারা আরও জানায়, এ ধরনের হামলা আরও হতে পারে। ২৯ অক্টোবরের হামলায় ব্যবহৃত বোমাগুলোর সাথে টাইমার লাগানো ছিল। ওই হামলাগুলো আত্মঘাতী হামলা ছিল না।

বিশ্লেষকদের মতে, দিল্লি হামলার জন্য দায়ীরা নিরাপত্তাজনিত কারণে চুপচাপ থাকলেও পশ্চিমা প্রতিষ্ঠান রয়েছে এমন শহরে তারা বোমা হামলা চালাতে পারে।