সভারওয়াল ভারতের নতুন প্রধান বিচারপতি
বিচারপতি ওয়াই কে সভারওয়াল ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বিচারপতি আর সি লাহোতির স্থলাভিষিক্ত হলেন।
সভারওয়াল ১৯৪২ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে দিল্লিতে তিনি আইন পেশায় যোগ দেন। নাগরিক ও সাংবিধানিক আইন বিশেষজ্ঞ সভারওয়াল দিল্লি হাই কোর্টের বিচারক এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান।
দায়িত্ব পালনকালে সভারওয়াল নানা বিতর্কিত বিষয় যেমন, বিহার অ্যাসেম্বলি ভেঙ্গে দেওয়া সংক্রান্ত মামলার রায় দেন।
